বাবুলের ফেসবুক পোস্টের কি জবাবে দিলেন কুণাল ঘোষ - The News Lion

বাবুলের ফেসবুক পোস্টের কি জবাবে দিলেন কুণাল ঘোষ

 


দি নিউজ লায়নঃ  ফেসবুক পোস্টে দিলীপ এবং কুণাল ঘোষের 'মন্তব্য'র স্ক্রিনশট নিয়ে পাল্টা কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। তারপরই বাবুলের ফেসবুক পোস্টের জবাবে টুইটারে কুণাল ঘোষ লেখেন, 'বাবুল বেচারির ঘুম হয়নি। ভোররাতে ফেস বুকে আমাকে আক্রমণ ! আরে, এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফার পোস্ট নাটক। 


ও স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। নাহলে যত পোস্টই করুক, তা নাটকের চিত্রনাট্যই থাকবে। আমি কোনো অসংসদীয় শব্দ লিখিনি। নাটক ধরা পড়ায় ওর কষ্ট!'  তবে  এখন দেখার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট পালটা পোস্টের পর্ব কোন দিকে মোড় নেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.