কুণাল-দিলীপের মন্তব্যের পাল্টা কটাক্ষ বাবুলের
দি নিউজ লায়নঃ বাবুলের রাজনিতি ছাড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ, দিলীপ ঘোষের মত নেতারা। এবার কুণাল ও দিলীপের বক্তব্য তুলে ধরেই ফেসবুকে আরও একটি পোস্ট বাবুল সুপ্রিয়র। এই মন্তব্যরই এবার ফের পাল্টা কটাক্ষ বাবুলের। ফেসবুক পোস্টে দিলীপ এবং কুণাল ঘোষের 'মন্তব্য'র স্ক্রিনশট নিয়ে বাবুল লেখেন, "পড়লাম আপনাদের কমেন্টগুলি |
যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী 'ভাষার' ব্যবহার করেছেন - সবটাই শিরধার্য্য | কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি | তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কি দরকার।" এরপরই বাবুলের কটাক্ষ, স্ক্রিনশটের প্রথম উক্তিটির 'সৌজন্য' শ্রী কুণাল ঘোষ আর দ্বিতীয়টির, শ্রীমান দিলীপ ঘোষ.." ।
শনিবার বাবুলের রাজনিতি ছাড়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, কে রাজনীতি করবেন বা না করবেন, কিংবা কখন ধরবেন, কখন ছাড়বেন সেই বিষয়ে তাঁর কিছু বলার নেই। এটা প্রত্যেকের নিজস্ব বিষয়। পাশাপাশি লোকসভায় না জানিয়ে বাবুলের ফেসবুকে রাজনীতি ছাড়ার ঘোষণাকে 'নাটক' বলে আখ্যা দিয়েছিলেন কুণাল ঘোষ।

Post a Comment