করোনার মাঝেই ডেঙ্গু আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ - The News Lion

করোনার মাঝেই ডেঙ্গু আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ

 


দি নিউজ লায়নঃ  করোনার মাঝেই ডেঙ্গুর আক্রমন। ডেঙ্গু আতঙ্কে  কাঁপছে উত্তরবঙ্গ। কার্শিয়ংয়ের দুধিয়াতে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। তাছাড়া শুধু দুধিয়া নয়, জেলার সমস্ত হাসপাতালেই একের পর এক ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কার্শিয়ংয়ের দুধিয়ার প্রায় ৫০ জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে। কেন ওই এলাকায় ডেঙ্গি হচ্ছে, তার খোঁজ শুরু করেছে দপ্তর। দুধিয়া এলাকায় জুলাই এর মাঝামাঝি একসঙ্গে চারজনের ডেঙ্গির জীবাণু ধরা পড়ে। এর পরে বাড়তে থাকে সংখ্য়াটা। 


স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সব মিলিয়ে এলাকায় মোট ১৩৯ জন্য রক্ত পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৩৬ জন ডেঙ্গি রোগী পাওয়া গিয়েছে।  হিসেবের বাইরেও আরও ডেঙ্গি আক্রান্ত রয়েছে বলেই স্বাস্থ্য় কর্তাদের ধারণা।তাই এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি শহরের ৪৭ টি ওয়ার্ডের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুধিয়ার পাশাপাশি কার্শিয়ং, শিলিগুড়ি, নকশালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া এলাকায় প্রতিদিনই জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.