মালদায় বিরোধীদলে ভাঙ্গন অব্যাহত - The News Lion

মালদায় বিরোধীদলে ভাঙ্গন অব্যাহত

 


দি নিউউজ লায়নঃ   মালদায় বিরোধীদলে ভাঙ্গন অব্যাহত। এবার মানিকচক বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস, বিজেপি , সিপিএম দলের গ্রাম পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করলেন। যার ফলে একটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এসেছে বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে। বুধবার দুপুরে মালদা শহরের সদরঘাট এলাকার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । সেখানে তৃণমূল বিধায়ক ছাড়াও উপস্থিত হয়েছিলেন  মালদা জেলা পরিষদের কর্মধ্যক্ষ প্রতিভা সিংহ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। 


এদিন মানিকচকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের পঞ্চায়েত প্রধান রাখি রায় সহ পঞ্চায়েত সদস্য সাহেরা খাতুন, জাহির শেখ, মঞ্জুরি পোদ্দার, সিপিএমের মিলি বিবি, বিজেপির সঞ্চিতা হালদার তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত সদস্য যমুনা বসাক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।  কংগ্রেস , সিপিএম বিজেপি ছেড়ে আসা গ্রাম পঞ্চায়েত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র । উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের তৃণমূল দলের নির্বাচিত সদস্য প্রতিবাদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.