ছয় লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার ১
দি নিউউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ছয় লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ দুইশতদিঘী এলাকায় অভিযান চালিয়ে ওই জালনোটকারবারিকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০০ টি দুই হাজার টাকার জালনোট।
বুধবার ধৃত ওই জালনোট পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ক্ষুদিরাম মন্ডল। তার বাড়ি দুইশতদিঘী এলাকায়। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে ক্ষুদিরাম মন্ডলকে ছয় লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। এই জালনোটগুলি সীমান্তের ওপার থেকে সংগ্রহ করে ভিন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল ধৃত ব্যক্তির বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post a Comment