বামনগোলা পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল - The News Lion

বামনগোলা পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল

 


দি নিউউজ লায়নঃ ফের ভাজপায় ভাঙ্গন। এবার আদিবাসী অধ্যুষিত এলাকা বামনগোলা পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল। দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় ছিল বিজেপি । আর সেখানেই ১২-৬ ব্যবধানে ভাজপা সদস্যদের পরাজিত করে বামনগোলা পঞ্চায়েত সমিতির তৃণমূল দখল করলো। বুধবার এই ঘটনার পর ওই ব্লকের তৃণমূল নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। আবীর খেলায় মেতে ওঠেন।


 পঞ্চায়েত সমিতির সদস্যদের ফুলের মালা পরিয়ে দলের তরফ থেকে স্বাগত জানানো হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। ১৮টি আসনের মধ্যে ১০ টি আসন দখল করে বিজেপি । আটটি আসন পায় তৃণমূল। পঞ্চায়েত সমিতির দখল নেয় বিজেপি। বিধানসভা নির্বাচন পর্ব মিটতেই বিজেপির চারজন সদস্য যোগদেন করে তৃণমূলে। ১২ জন সদস্য বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডাকেন। অপসারিত হন সভাপতি। এরপরই এই পঞ্চায়েত সমিতির দখল নেয় তৃণমূল।


 সভাপতি নির্বাচিত করা হয়। বিজেপি থেকে তৃণমূলে যোগদান কারী সদস্যা  অন্যন্যা রায় বলেন, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে ছিলাম তা রাখতে পারছিলাম না। সেই কারণেই  তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। যদিও জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলর অভিযোগ অর্থ দিয়ে এবং ভয় দেখিয়ে এই দলবদল করানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.