খেলা দিবসে মেদিনীপুরের ক্লাব গুলিকে দেওয়া হলো ফুটবল - The News Lion

খেলা দিবসে মেদিনীপুরের ক্লাব গুলিকে দেওয়া হলো ফুটবল

 


দি নিউজ লায়নঃ খেলা দিবসে সোমবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে মেদিনীপুরের ক্লাব গুলিকে দেওয়া হলো ফুটবল। উপস্থিত ছিলেন জেলা শাসক রেশমি কোমল , অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ , জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ আরো অনেকে। জেলাশাসক রেশমি কোমল ক্লাবগুলির হাতে ফুটবল তুলে দেওয়ার পর তাদের সকলকে ভালোভাবে ফুটবল খেলার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর সমস্ত ক্লাবের খেলোয়াড়দের সাথে রয়েছেন আগামী দিনেও থাকবে।


এদিন  মেদিনীপুর শহরের রাঙামাটিতে বিধায়ক জুন মালিয়ার উদ্যোগে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে হয়। এছাড়াও জেলার পুরসভা, গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় ক্লাব গুলিকে নিয়ে সোমবার ফুটবল , ক্রিকেট , কবাডি , ক্যারাম খেলার আয়োজন করা হয়। 

মেদিনীপুরে কোতয়ালী থানার সামনে পুলিশ কর্মীরা ভলিবল খেলেন। সোমবার খেলা দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হয়। প্রতিটি খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.