স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিল দি বর্ধমান সেন্টাল কো-অপারেটিভ ব্যাঙ্ক - The News Lion

স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিল দি বর্ধমান সেন্টাল কো-অপারেটিভ ব্যাঙ্ক

 


দি নিউজ লায়নঃ রাজ্য সরকারের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিল দি বর্ধমান সেন্টাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। সোমবার ব্যাঙ্কের মিটিং হলে ৩২ জন ছাত্র-ছাত্রীর হাতে স্টুডেন্ট কার্ড তুলে দেওয়া হয়। এই ৩২ জনের ডাক্তারি পড়া ছাত্রছাত্রী যেমন রয়েছে তেমনি নাসিং সহ অন্যান্য বিভাগের উচ্চ শিক্ষা গ্রহনের ছাত্রছাত্রীরা রয়েছে। ব্যাঙ্ক সূত্রে জানা যায়, এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ৪০০ জন ছাত্র-ছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদনপত্র জমা করেছে। তাদের মধ্যে সোমবার ৩২ জনের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। 


  স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়া ডাক্তারি পড়া ছাত্রী সায়নী সিংহরায় জানায়, সে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ বর্ষের ছাত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করার জন্য রাজ্যসরকারকে ধন্যবাদ দিয়ে সায়নী সিংহরায় জানান, “খুব সহজেই এক মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছি। আমাদের মতো পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য রাজ্যসরকার এই ধরণের স্কীম এসেছে তার জন্য রাজ্যসরকারকে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই স্কীমে বহু ছাত্র-ছাত্রীরা সত্যি উপকৃত হবে।“ এদিন ছাত্রছত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ও ব্যাঙ্কের আধিকারিক গণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.