বর্ষায় মসলা ঠিক রাখার উপায়
দি নিউজ লায়ন;
গ্যাস ওভেনের পাশে মসলা রাখবেন না
নিজেদের সুবিধার জন্য কেউ কেউ মসলার কৌটা ওভেন বা স্টোভের কাছাকাছি রাখেন। কিন্তু এই গ্যাস বা স্টোভ থেকে যখন উত্তাপ বের হয় তা মসলার স্বাদ নষ্ট করে দিতে পারে। যদি হাতের কাছে রাখতেই হয় তা হলে কোনো ডার্ক কন্টেনারে মসলা রাখুন। আর যেসব জিনিসে সুগন্ধ আছে যেমন চা বা কফি এগুলোও মসলার পাত্রের কাছে রাখবেন না।
মসলার কৌটা সোজা রাখুন
শুধু রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য না মসলার কৌটা উল্টে গেলে মসলা দলা পাকিয়ে যেতে পারে। সোজা করে রাখলে এটা হওয়ার আশঙ্কা অনেক কম।
বাতাস প্রতিরোধক কৌটা
বাতাস প্রতিরোধ করতে পারে এমন কৌটায় সব মসলা রেখে দিন। কৌটায় ভালোভাবে থাকলে সেখানে আর্দ্রতা প্রবেশ করতে পারবে না। ফলে মসলা নরম হয়ে যাবে না বা ফাঙ্গাস পড়বে না। তবে রান্নার পর মসলার কৌটার ঢাকনা বন্ধ করতে ভুলবেন না।
ফ্রিজে মসলার প্যাকেট রাখবেন না
ফ্রিজ সব কিছু ঠান্ডা থাকে বলে অনেকে মনে করেন সেখানে মসলা রাখলে ভালো থাকবে। মনে রাখবেন ফ্রিজেও কিন্তু আর্দ্রতা থাকে। সেটি মসলার মধ্যে ঢুকে মসলা নষ্ট করে দিতে পারে।

Post a Comment