নাচুমজামে হাতির হামলায় আহত এক ব্যক্তি - The News Lion

নাচুমজামে হাতির হামলায় আহত এক ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ  সোমবার বিকালে কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির হামলায় গুরুতর আহত  হয়েছেন এক ব্যক্তি।ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৫ নম্বর ধাদীকা অঞ্চলের নাচুমজামের তেতুলডাঙ্গা এলাকায়।সোমবার বিকেলে এই হাতির হামলার ঘটনাটি ঘটে।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই আহত ব্যক্তির নাম মঙ্গল হেমব্রম,তার বয়স আনুমানিক ৪২ বছর।


 স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঁকুড়া জেলাত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বাবুরা। ওই ঘটনায় এলাকায় যথেষ্ট আতংক সৃষ্টি হয়েছে। যেভাবে হাতির দল ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে ফসলের পাশাপাশি ঘরবাড়ির  ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। হাতির হামলার আশঙ্কায় সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। 


সোমবার বিকালে যেভাবে হাতির হামলায় ওই এলাকার এক বাসিন্দা আহত হয়েছেন তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তাই হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা বলে গ্রামবাসীরা জানান । ওই এলাকার বাসিন্দারা  বনদফতর কে জানিয়েছেন। বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে জঙ্গল এলাকার রাস্তা দিয়ে রাতে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় থাকা হাতিগুলির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.