বিধায়কের কার্যালয় তৈরীতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ বিজেপি নেতা - The News Lion

বিধায়কের কার্যালয় তৈরীতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ বিজেপি নেতা

 


দি নিউজ লায়নঃ সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পালের কার্যালয় তৈরীতে বাধা দেওয়ার পাশাপাশি বিধায়ক সহ তৃণমূল কর্মীদের তালা দিয়ে আটকে রাখার অভিযোগে সোমবার সাঁকরাইল থানার পুলিশ চাঁপাতলা থেকে ৩ বিজেপি নেতাকে গ্রেপ্তার করল। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়।


 স্থানীয় সূত্রে খবর চাঁপাতলায় একটি আবাসনের নীচে একটি ঘর ভাড়া নিয়ে নিজের কার্যালয় তৈরি করেছিলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। অভিযোগ সোমবার সকালে কয়েকজন বিজেপি নেতা ঘটনাস্থলে এসে বিধায়কের সামনে দাবি করে আবাসনের নীচে কার্যালয় করলে আবাসনের বাসিন্দাদের সমস্যা হবে। সুতরাং এইখানে কার্যালয় করা যাবেনা। অভিযোগ এই সময় দুইপক্ষের মধ্যে বচসা শুরু হলে বিজেপি নেতারা কার্যালয়ে তালা মেরে দেয়। বিধায়ক সহ তৃণমূল কর্মীরা ভিতরে আটকে পড়ে‌। পরে বিধায়ক প্রিয়া পাল পুলিশে খবর দিলে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে দেয় এবং ৩ বিজেপি নেতাকে গ্রেপ্তার করে।


 বিধায়ক প্রিয়া পাল জানানআবাসনের মালিকের কাছ থেকে একবছরের চুক্তিতে নীচে একটি ঘর ভাড়া নিয়েছিলাম। তিনি জানান মানুষের পরিষেবা দেওয়ার জন্য ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল। তার অভিযোগ বিজেপি সবকিছু জেনেও পরিকল্পনা করে ঝামেলা পাকিয়েছে।


যদিও বিজেপির হাওড়া সদরের সাধারণ সম্পাদক প্রভাকর পন্ডিত জানান ওই আবাসনে আমাদের দলের মন্ডল সভাপতি থাকেন। আবাসনের নীচে তৃণমূলের কার্যালয় হলে আবাসিকদের সমস্যা হবে‌ এইজন্য তিনি প্রতিবাদ করেছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.