ভারতীয় জনতা যুব মোর্চার মশাল মিছিল - The News Lion

ভারতীয় জনতা যুব মোর্চার মশাল মিছিল


দি নিউজ লায়নঃ  ভারতীয় জনতা যুব মোর্চার মশাল মিছিল হলো হাওড়ায়। সোমবার সন্ধ্যায় ওই মিছিলে অংশ নেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা ও রাজ্যজুড়ে ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে এদিন ওই মশাল মিছিল হয়। সায়ন্তন বসুর নেতৃত্বে এদিন মিছিল হয়।


 বিজেপির হাওড়া সদর কার্যালয় থেকে হাওড়া ময়দান পর্যন্ত মশাল মিছিলে অংশ নেন দলের কর্মী সমর্থকেরা। সায়ন্তন বসু জানান, যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, ভুয়ো অফিসার সেজে প্রতারণা চলছে, জাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা নিন্দনীয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.