মারের হাত থেকে বাঁচতে চারতলা থেকে ঝাঁপ - The News Lion

মারের হাত থেকে বাঁচতে চারতলা থেকে ঝাঁপ

 


দি নিউজ লায়নঃ  মারের হাত থেকে বাঁচতে বুধবার বিকালে তারাপীঠের একটি বেসরকারি হোটেলের চার তলার ছাদ থেকে ঝাঁপ মারে এক যুবক। যদিও চারতলা থেকে আবর্জনা স্তুপের উপর পড়ায় তার সেরকম লাগে নি।তারপর  গণপিটুনি। অমানবিক ভাবে তার দিয়ে বেঁধে মারধোর করা হয়।জানা যায়, আহত অজ্ঞাত পরিচয় এক যুবক হোটেলে ঢুকলে তাকে চোর সন্দেহে ওই যুবককে ঘিরে ফেলে হোটেল কর্মীরা। 


মারের ভয়ে পালাতে গিয়ে চারতলা থেকে ঝাঁপ দেয় ওই যুবক। ঘটনার খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যুবক কে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে ওই যুবক কী কারণে চারতলাতে উঠেছিল, কেনই বা সেখান থেকে লাফালো সেই বিষয়টি তদন্ত করেছে পুলিশ।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.