আজ কেমন যাবে ব্যবসায়িকদের দিন, জানতে দেখেনিন আজকের রাশিফল - The News Lion

আজ কেমন যাবে ব্যবসায়িকদের দিন, জানতে দেখেনিন আজকের রাশিফল

 


দি নিউজ লায়নঃ

মেষ 

কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে কোনও স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মায়ের শারীরিক অবস্থা ভালো থাকতে পারে।

বৃষ 

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মিথুন

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।



কর্কট 

কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ঠাণ্ডা থেকে সতর্ক থাকুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে।

সিংহ 

অধীনদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকবে। আর্থিক দিক ভালো হতে পারে। পুরোনো কোনও আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কন্যা

নিজের কোনও কাজের জন্য প্রশংসিত হতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।


তুলা 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনও প্রকার ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

বৃশ্চিক 

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

ধনু

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।



মকর 

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনও আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কুম্ভ 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।

মীন 

মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.