আড়াই লাখের রালফ লরেনের সাদা গাউনে কিয়ারা - The News Lion

আড়াই লাখের রালফ লরেনের সাদা গাউনে কিয়ারা

 


দি নিউজ লায়নঃ সামাজিক পাতায় ঢুঁ মারলেই চোখে পড়বে কিয়ারা আদভানি নজরকাড়া সব ছবি। আর সে সব ছবিতে পোশাকের বৈচিত্র্য।   সম্প্রতি কিয়ারা ব্যস্ত তাঁর আসন্ন সিনেমা ‘শেরশাহ’র প্রচারণা নিয়ে। এ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে তাঁকে, যাঁকে নিয়ে তাঁর প্রেমের গুঞ্জন সিনেপাড়ায়। প্যান্টস্যুটস, শাড়ি, লেহেঙ্গা; এমনকি ক্যাজুয়াল আউটফিটেও ফ্যাশন-পুলিশদের হতাশ করেন না কিয়ারা। এবারও ব্যতিক্রম হলো না।  


সূত্রের খবর, সিনেমার প্রচারণার অংশ হিসেবে এবার তিনি পরেছেন সাদা পিঠখোলা গাউন, যেটি মার্কিন ফ্যাশন লেভেল রালফ লরেনের। তাঁকে সাজিয়েছেন একা লখানি। সাদা গাউনের সঙ্গে পরেছেন সোনার দুল, যেটি রাফ ফাইন জুয়েলারির। চোখ, গলা ও ঠোঁটে হালকা প্যাস্টেল টোন। ব্যস, এতেই আলো ছড়িয়েছেন এ ডিভা।   কিন্তু রালফ লরেনের এই সাদা গাউনের দাম কত জানেন? একেবারে গুনে গুনে দুই লাখ ১৬ হাজার ৬০০ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় আড়াই লাখ টাকা!   ‘শেরশাহ’ প্রসঙ্গে আসা যাক, এটি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন। আগামী ১২ আগস্ট মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.