গ্রেফতার এক বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবক
দি নিউজ লায়নঃ এক বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায় ধৃতের নাম ওসমান আলি(৩০)। তার বাড়ি বাংলাদেশের খুলনা ডিভিশনের ঝেরাইদাহ জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, লাল গেঞ্জি ও নীল সাদা চেক লুঙ্গি পরিহিত ওই যুবক শনিবার বিকেলের দিকে ভাতার থানার ভাতার বাজার এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথাবার্তা বলে।
তার কথাবার্তাও এদেশীয় নয়। পুলিশের সন্দেহ হয়। শেষে জেরায় সে নিজেই স্বীকার করে তার বাড়ি বাংলাদেশে। সে অবৈধভাবে ভারতে ঢুকেছে। তারপর ওই যুবককে অনুপ্রবেশ আইনে গ্রেফতার করা হয়। ওই যুবক কি উদ্দেশ্যে বেআইনিভাবে ভারতে ঢুকেছে তা জানার চেষ্টা চলছে। পুলিশ জানায়, পাসপোর্ট ও ভিসা ছাড়াই ওই যুবক কিভাবে ও কি উদ্দেশ্যে ভারতে এসেছে তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। পাশাপাশি সে স্থানীয় কোনও বাসিন্দার বাড়িতে এসে উঠেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment