ক্যানিং-এ তৃণমূলের প্রতিবাদ মিছিল - The News Lion

ক্যানিং-এ তৃণমূলের প্রতিবাদ মিছিল

 


দি নিউজ লায়নঃ  রবিবার সকালে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের উপর হামলার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এক নম্বর ব্লকের ক্যানিং বাজারে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল করে।এরপর মিছিল ক্যানিং বাসস্ট্যান্ডে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানায়।


এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস বলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।অপরদিকে এদিন কাকদ্বীপে চৌমাথা মোড়ে ত্রিপুরায়  যুব নেতৃত্বের সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির উপর  বিজেপির  বর্বরোচিত হামলার প্রতিবাদে  কাকদ্বীপ বিধানসভা ছাত্র যুবদের অবস্থান বিক্ষোভ করে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.