বাঁকুড়ার বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধার
দি নিউজ লায়নঃ বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কোতুলপুর থানার গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধার করল বাঁকুড়া জেলা পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে ওই গোপন ডেরা থেকে মোট ৬৫ টি প্যাকেট পাওয়া যায় । প্রতিটি প্যাকেটে ৯০ টি করে কোডেইন ফসফেট যুক্ত ফেনসিডিল সিরাপ রাখা ছিল । সবমিলিয়ে মোট ৫৮৫০ টি ফেন্সিডিল সিরাপের বোতল উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা ।
পুলিশ এই বিপুল পরিমাণ কাশির সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি কোথা থেকে কোথায় এই সিরাপ সরবরাহ করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করে । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মূলত নেশার সামগ্রী হিসাবেই এই বিপুল পরিমাণ কাশির সিরাপ মজুত করা হয়েছিল ওই গোপন ডেরায় । পরে তা সুযগ বুঝে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলেও জানতে পেরেছে পুলিশ । এই ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “ তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে । বিপুল পরিমাণ কাশির সিরাপ মজুতের ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে” ।

Post a Comment