আফগান সংকটের কথা উল্লেখ করে CAA কেন প্রয়োজনীয় তা বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী
দি নিউজ লায়নঃ আফগান সংকটের কথা উল্লেখ করে CAA কেন প্রয়োজনীয় তা বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আফগান সংকট সম্পর্কিত একটি খবর শেয়ার করে, হরদীপ সিং পুরী ট্যুইট করেছেন যে অস্থিতিশীল প্রতিবেশীর বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে কেন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রয়োজন। প্রসঙ্গত CAA-তে প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে (হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এবং শিখ) ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, আফগানিস্তান থেকে ভারতে আসা লোকদের খবর শেয়ার করার সময় লিখেছেন যে, 'আমাদের অস্থিতিশীল প্রতিবেশীর সর্বশেষ ঘটনা এবং যেভাবে শিখ এবং হিন্দুরা খারাপ সময় পার করছেন তা দেখায় যে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কেন প্রয়োজন? ' বর্তমান আইন অনুসারে, ভারতীয় নাগরিকত্ব গ্রহণের জন্য যে কোনও ব্যক্তির জন্য কমপক্ষে ১১ বছর ভারতে বসবাস করা বাধ্যতামূলক। কিন্তু প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জন্য এই সময়সীমা ১১ থেকে কমিয়ে ছয় বছর করা হবে। নাগরিকত্ব (সংশোধন) আইন,২০১৯ সংসদে পাস হয়েছে। কিন্তু সালের ডিসেম্বরের পর এটি এখনো বাস্তবায়িত হয়নি।
Post a Comment