উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ইস্যুতে দিলীপকে আক্রমণ রাহুলের
দি নিউজ লায়নঃ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ইস্যুতে দিলীপকে আক্রমণ রাহুলের। শনিবার, জন বার্লাকে পাশে বসিয়ে দিলীপ ঘোষ বলেন, 'পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি অনায্য নয়।' দিলীপ ঘোষের এই মন্তব্য পৃথক রাজ্যের দাবিকে সায় দিচ্ছে। এদিন নাম না করেই দিলীপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করেন তাঁরই দলের নেতা রাহুল সিনহা।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, 'আমি পরিষ্কার বলছি, রাষ্ট্রীয় নীতিতে বা রাজ্যের নীতিতে বাংলার ভাগ হওয়ার কোনও বিষয় নেই। দলের অবস্থানও এই বিষয়ে স্পষ্ট। দল বাংলা ভাগকে সমর্থন করে না। অতএব যদি কেউ বাংলাকে ভাগের চিন্তা করে থাকে, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত মত।' রাজনৈতিক মহলের একাংশের মতে দিলীপ ঘোষের নাম না করলেও তাঁকেই যে রাহুল আক্রমণ করলেন তা স্পষ্ট।'
প্রসঙ্গত, জলপাইগুড়িতে দিলীপ ঘোষ বলেছিলেন, 'জন বার্লা এখানকার জনপ্রতিনিধি। তাঁর কাছে এলাকার মানুষ উত্তরঙ্গকে ,ভাগ করার দাবি জানিয়েছেন। আমি আগেও বলেছি, এরজন্য দায়ি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে উন্নয়ন করতে পারেননি। এখানকাল মানুষকে কেন অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে? তাঁদের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে? তাই এখানকার মানুষ যদি অন্য রাজ্যের দাবি করে থাকেন, তাহলে অনায্য নয়।'
Post a Comment