হাওড়ায় তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন কর্মসূচি - The News Lion

হাওড়ায় তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন কর্মসূচি

 


দি নিউজ লায়নঃ  রবিবার সকাল থেকেই হাওড়ায়  জেলা জুড়ে তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন কর্মসূচি সাড়ম্বরে পালিত হলো। এদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী অরূপ রায়। হাওড়ার বেলুড় বাজার এলাকাতেও জি টি রোডে এদিন রাখীবন্ধন উৎসব পালিত হয়। তৃণমূল বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়িচালক, রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে বিধায়ক নিজের হাতে রাখী পরিয়ে দেন।


 এদিন হাওড়ার ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সাঁঝের আটচালার মোড়ে রাখীবন্ধন উৎসব পালিত হয়। এদিন সকালে হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজবল্লভ সাহা লেনে এক রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। সেখানে শিশুদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন মধ্য হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসের উদ্যোগে কাসুন্দিয়া শিবতলা প্রাঙ্গণে এক রাখীবন্ধন উৎসব পালিত হয়। এদিন বিকেলে ২৪ নং ওয়ার্ডের তরফেও রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.