চাঁচোলকে সাজিয়ে তুলতে বরাদ্দ ৪ কোটি
দি নিউজ লায়নঃ চাঁচোল শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার । ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চার কোটি টাকায় চাচোল শহরকে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কংগ্রেস বিধায়ক ছিলেন। তাছাড়াও বাম আমল থেকেই চাচোল শহরের কোনো উন্নয়ন হয় নি। কিন্তু এবারে বিধানসভা ভোটে চাচোল এলাকার মানুষ তৃণমূলকে বিপুল ভোটে জয় করেছেন।
তারপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চাচোল শহরকে সাজিয়ে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছিল। পাশাপাশি এব্যাপারে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে চাচোল শহরকে পূজা মরশুমের মধ্যেই সাজিয়ে তোলার কাজ শুরু হবে । এজন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চাচোল মহাকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে চাচোল মহাকুমা ঘোষণা হয়েছে। এরপর রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চাচোলকে পুরসভায় হিসাবে গঠন করার নির্দেশ দিয়েছে।
সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বাম আমল থেকেই চাচোল শহরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে স্থানীয় মানুষের অভিযোগ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পরই চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। এই এলাকায় নতুন করে একটি সংশোধনাগার তৈরীর কাজ চলছে। করোনা সংক্রমনের মধ্যে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে অক্সিজেন প্লান্ট। এরই মধ্যে চাচোল শহরকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। চাচোলের বিধায়ক নিহার ঘোষ জানিয়েছেন , রাজ্য সরকারের বরাদ্দ অর্থে পূজার মরশুমের মধ্যেই চাচোল শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Post a Comment