বৃষ্টি ও বন্যায় গত দু'মাসে ৮৭ টি কাঠের সাঁকো ক্ষতিগ্রস্ত
দি নিউজ লায়নঃ সাম্প্রতিক বৃষ্টি ও বন্যায় গত দু'মাসে পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন নদীর উপর থাকা ৮৭ টি কাঠের সাঁকো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কাঠের সাঁকো গুলি মেরামত করার জন্য ৭ কোটি টাকা চেয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের সহকারী মুখ্য সচিব তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এম ভি রাও এর কাছে আবেদন জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল বলেন গত দুই মাসে বৃষ্টি ও বন্যার ফলে জেলার ৮৭ টি কাঠের সাঁকোর ক্ষতি হয়েছে।
ওই ক্ষতিগ্রস্ত কাঠের সেতু গুলি মেরামত করার জন্য সাত কোটি টাকা চেয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিবের কাছে আবেদন জানানো হয়েছে । পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে অনুমোদন আসার পর ওই কাঠের সেতু গুলিকে মেরামত করার কাজ টেন্ডার ডেকে শুরু করা হবে। কাঠের সেতু গুলি মেরামত না হওয়ায় সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, চন্দ্রকোনা, গড়বেতা, দাসপুর, ঘাটাল এলাকার বাসিন্দারা। উল্লেখ করা যায় যে ওই এলাকার নদী গুলির উপর সবচেয়ে বেশি কাঠের সেতু রয়েছে।

Post a Comment