দুটি সোনার চেন ও ৩২ টি মোবাইল ফোন সহ গ্রেফতার ৯ দুষ্কৃতি - The News Lion

দুটি সোনার চেন ও ৩২ টি মোবাইল ফোন সহ গ্রেফতার ৯ দুষ্কৃতি

 


দি নিউজ লায়নঃ প্রায় দু'মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মোবাইল ফোন ছিনতাই এবং সোনারচেন ছিনতাইয়ের ঘটনার অভিযোগ জমা পড়তে শুরু করে খড়গপুর টাউন থানায়। অভিযোগ পেয়ে টনক নড়ে পুলিশের।  খড়গপুর টাউন থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪টি জায়গায় নাকা চেকিং করার পর সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে পুলিশ ৯ জন দুষ্কৃতিকে  বুধবার রাতে গ্রেপ্তার করেছে।


 সেই সাথে উদ্ধার করেছে দুটি সোনার চেন এবং ৩২ টি মোবাইল ফোন।  দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে তাদের সাথে আর কারা জড়িত রয়েছে। সেই সঙ্গে গত দু'মাসে খড়গপুর টাউন থানা এলাকায় যেসব  মোবাইল ফোন ও সোনার চেন ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে সেই জিনিস গুলি কোথায় রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।তাই খড়গপুর শহরে যে সব এলাকায় সিসি ক্যামেরা নেই,সেইসব এলাকায় সিসি ক্যামেরা বসানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.