দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত শালবনির বাসীন্দারা - The News Lion

দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত শালবনির বাসীন্দারা

 


দি নিউজ লায়নঃ শালবনি, গোয়ালতোড় , গড়বেতা, চন্দ্রকোনা রোড, গুড়গুড়িপাল থানা এলাকায় দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দলছুট হাতি। যার ফলে সমস্যায় পড়েছেন জঙ্গল  লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা। যখন-তখন লোকালয়ে ঢুকে গিয়ে হাতির দল তাণ্ডব চালিয়ে ঘরবাড়ির ক্ষতি করছে। সেই সঙ্গে ফসলের ক্ষতি করছে ।


 সবচেয়ে বেশি সবজি চাষের ক্ষতি হয়েছে  গড়বেতা ব্লকের চন্দ্রকোনা রোড লাগুয়া নয়াবসত এলাকায়। এছাড়াও গড়বেতা থানা এলাকায় ও সবজি চাষের প্রচুর ক্ষতি করেছে হাতির পাল। বৃহস্পতিবার ভোরে  শালবনি থানার অন্তর্গত বণ দফতর এর পিড়াকাটা রেঞ্চের অধীন রঞ্জা এলাকায় ঢুকে পড়ে একটি দল ছুট দাঁতাল হাতি। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। 


ওই গ্রামের কয়েকটি মাটির বাড়ি হাতি ভেঙে দেয়। গ্রামবাসীদের চেষ্টায় সূর্যের আলো ফোটার আগে হাতি টি ওই এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। বনদপ্তর এর পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন গ্রাম গুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করেছে তাদের  বন দফতর এর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.