ঝাড়গ্রামের নতুন সভাপতি হলেন দেবনাথ হাঁসদা - The News Lion

ঝাড়গ্রামের নতুন সভাপতি হলেন দেবনাথ হাঁসদা

 


দি নিউজ লায়নঃ  ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হলেন বিনপুর এর বিধায়ক দেবনাথ হাঁসদা,বর্তমান সভাপতি নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মূর্মুকে জেলার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুকুমার  হাঁসদার ছেলে সুরজিৎ  হাঁসদা। তৃণমূল যুব কংগ্রেসের বর্তমান জেলা সভাপতি শান্তনু ঘোষ কে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি করা হয়েছে  মহাসিস মাহাতো কে এবং মহিলা তৃণমূল কংগ্রেদের সভাপতি করা হয়েছে জেলবন্দী ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো কে ।তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার চেয়ারম্যান করা হয়েছে বীরবাহা সরেন টুডু কে ।


সেইসঙ্গে ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে বর্তমান পৌর প্রশাসক প্রশান্ত রায় কে। উল্লেখ করা যায় যে ঝাড়গ্রাম জেলায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বয়স খুবই কম।তৃনমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি ছিলেন দেবনাথ হাঁসদা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দেবনাথ হাঁসদা বিনপূর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাকে ঝাড়গ্রাম এর নতুন জেলা সভাপতি করা হয়েছে। অপরদিকে রাজনীতিতে একেবারেই নতুন প্রয়াত সুকুমার  হাঁসদার ছেলে সুরজিৎ হাঁসদা কে ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে। 


সেই সঙ্গে জেলবন্দি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো কে মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনএর সভাপতি করা হয়েছে মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  মহাসিস মাহাতো কে। কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির চেয়ারম্যান পদে রাখা হয়েছে বিরবাহা সরেন টুডু কে। ঝাড়গাম পৌরসভার সভাপতি পদে রদবদল করা হয়নি। প্রশান্ত রায়  রাখা হয়েছে ঝাড়গ্রাম শহর সভাপতি পদে। ঝাড়গ্রাম জেলার নতুন সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন দলের নেতাদের নিয়ে তিনি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ।প্রবীণ ও নবীন দের নিয়ে তিনি কাজ করবেন। দলের প্রবীণ নেতাদের কথা  মেনে চলবেন। দলনেত্রীর আদর্শকে মাথায় রেখে দলের নির্দেশ মেনে তিনি কাজ করবেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.