পুরাতন মালদায় কালী মন্দির এবং শনি মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ১
দি নিউজ লায়নঃ পুরাতন মালদায় কালী মন্দির এবং শনি মন্দিরে চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দেবীমুর্তির সমস্ত সোনা , চাদির অলংকার। নেশার টাকা জোগাড় করার উদ্দেশ্যে ওই দুষ্কৃতী মন্দিরের তালা ভেঙে এই চুরির ঘটনাটি ঘটিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুরাতন মালদা থানার পুলিশ ।
রবিবার ধৃতকে মালদা আদালতে পেশ করে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম বিকাশ বাঁশফর । তার বাড়ি পুরাতন মালদা থানা এলাকায় । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দেবীমুর্তির বিভিন্ন ধরনের সোনা, চাদির অলংকার।
পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, গত বৃহস্পতিবার গভীর রাতে তুঁতবাড়ি এলাকার একটি কালীমন্দিরের এবং আরেকটি শনি মন্দিরে পরপর চুরির ঘটনা ঘটেছিল। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়। এরপরই এই চুরির ঘটনা অভিযোগ দায়ের হয় সংশ্লিষ্ট থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার অভিযুক্ত ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের কাছ থেকে চুরি যাওয়া দেবীমুর্তির সমস্ত অলংকার উদ্ধার করা হয়েছে।

Post a Comment