১৪ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ - The News Lion

১৪ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

 


দি নিউজ লায়নঃ    প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ৭০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মালদা শহরের অদূরে সুস্থানী মোড় এলাকার জাতীয় সড়কের ধারে থেকেই ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত দুই মাদক কারবারির নাম নাবিউল শেখ (২১) এবং ফিটুন শেখ (২৪)। তাদের বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাধাল এলাকায়। শনিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে সুস্থানি মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক অবস্থায় দুজনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে। 


তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয় দুই প্যাকেট ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো  পুলিশি জেরায় জানিয়েছে, তারা ব্রাউন সুগার গুলি শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেখানে অন্য কারও হাতে ব্রাউন সুগার গুলো তুলে দিত।ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই মাদক কারবারিদের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.