মনোহরপুরে দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ - The News Lion

মনোহরপুরে দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ

 


দি নিউউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার মনোহরপুর এলাকায় বুধবার বিজেপি রাজ্য সভাপতি  তথ্য মেদিনীপুর এর সাংসদ দিলীপ ঘোষ এর গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। দাঁতন  এক ব্লকের দলীয় কর্মীদের সাথে দেখা করার কথা ছিল এলাকার সাংসদ তথা বিজেপির  রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেখানে যাওয়ার আগেই মনোহরপুরে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা বলেই দাবি বিজেপির। নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই বাধা পেয়ে ফিরে আসতে হলো রাজ্য সভাপতি তথা এলাকার সাংসদকে। বেলদা এলাকায় ফিরে এসেছেন দলীয় কর্মীদের সাথে কথা বলে খড়গপুর কোয়াটার ফিরে আসবেন বলে জানা গিয়েছে। 


শ্লোগান ওঠে দিলীপ ঘোষ গো ব্যাক। এতদিন কেন এলাকায় আসেন নি তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভ কারীরা। দিলীপ ঘোষকে হাত নেড়ে বলতে শোনা যায়, কি হয়েছে। তবে এখনও দিলীপ ঘোষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেইসঙ্গে স্লোগান উঠে দিলীপ ঘোষ মুর্দাবাদ, দিলীপ ঘোষ  গো ব্যাক,সাংসদ হওয়ার পর কি কাজ করেছেন দিলীপ ঘোষ জবাব চাই জবাব দাও। যার ফলে মনোহরপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাঁতন থানার পুলিশ। কিন্তু দলীয় কর্মসূচিতে না গিয়ে দিলীপ ঘোষ ফিরে যান। বিজেপি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা দিলীপ ঘোষের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে ।বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন দাঁতন এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস। তিনি বলেন ওই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয়। সাংসদ হওয়ার পর উনি এলাকায় আসেন নি ,কোন উন্নয়নের কাজ করেনি ।তাই সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.