কাবুলে আটকে দার্জিলিং জেলার প্রায় ২০০ পরিবারের সদস্য
দি নিউউজ লায়নঃ কাবুলে আটকে দার্জিলিং জেলার প্রায় ২০০ পরিবারের সদস্য। আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফেরাতে ভারতীয় এমইএ এর সঙ্গে যোগাযোগ করছে দার্জিলিং জেলা প্রশাসন। ইতিমধ্যেই আটকে থাকা পরিবারের সঙ্গে দার্জিলিং জেলা প্রশাসনের তরফে যোগাযোগ করা হয়েছে।প্রবল আতঙ্কে দিন কাটছে শতাধিক পরিবারের।
দার্জিলিং জেলা শাসক এস পুণ্নম বল্লাম জানান প্রায় ২০০ভারতীয় নাগরিক কাবুলে আটকে। তারা কর্মসূত্রে ভারতে কাবুলে রয়েছে। এর পরিস্থিতিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ডেটা সংগ্রহ করা হয়েছে। এমইএ এর সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে ফেরানোর বিষয়টি জানানো হয়েছে। এখন পর্যন্ত যা তথ্য তারা দার্জিলিং পাহাড়ের বাসিন্দা বলে জানান তিনি।
Post a Comment