ফের ভাজপার গড়ে ভাঙ্গন, পঞ্চায়েত প্রধান সহ শতাধিক নেতা কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ পুরাতন মালদার ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের ভাজপার গড়ে ফের ভাঙ্গন। এবার বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীরাম হাঁসদা সহ প্রায় একশো'র বেশি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন । মঙ্গলবার রাতে মালদা শহরের কালীতলা এলাকার তৃণমূল কার্যালয় প্রাক্তন মন্ত্রী তথা দলের জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ।সেখানেই বিজেপি ছেড়ে আসা গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষীরাম হাঁসদার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের জেলার অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন , বিজেপি দলের কোন আদর্শ নেই ।
এদিন ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীরাম হাঁসদা সহ একশো'র বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন ।তাদেরকে আমরা দলে স্বাগত জানিয়েছি। আগামীতে ভাবুক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে । এর আগেও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন । যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করবে তৃণমূল। এদিন বিজেপি ছেড়ে আসা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীরাম হাঁসদা বলেন, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই মানুষের জন্য কাজ করতে পারছিলাম না । বিজেপি দলে থেকেও কোন রকম সহযোগিতা পাই নি । মানুষের জন্য কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার উন্নয়নে অনুপ্রাণিত হয়েই এদিন তৃনমূলে যোগ দিয়েছি। এখন থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারব।

Post a Comment