অলিম্পিকে কুস্তির সেমিফাইনালে ভারতের দীপক-রবি - The News Lion

অলিম্পিকে কুস্তির সেমিফাইনালে ভারতের দীপক-রবি

 


দি নিউজ লায়নঃ  বুধবার টোকিও অলিম্পিকে কুস্তির সেমিফাইনালে উঠলেন ভারতের রবি কুমার দহিয়া ও দীপক পুনিয়া। পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন দীপক পুনিয়া। কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুসেনকে ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন দীপক। 


অন্যদিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন রবি কুমার দাহিয়া। কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪ (এসইউপি)-৪ পয়েন্টে জয় হাসিল করেছেন রবি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.