বক্সিংয়ে প্রথম জাপানিজ মেয়ে হিসেবে স্বর্ণ জিতলেন সেনা ইরি - The News Lion

বক্সিংয়ে প্রথম জাপানিজ মেয়ে হিসেবে স্বর্ণ জিতলেন সেনা ইরি

 


দি নিউজ লায়নঃ  টোকিও অলিম্পিকে কখনও যা হয়নি সেটাই করে দেখালেন সেনা ইরি। মঙ্গলবার অলিম্পিকের বক্সিংয়ে প্রথম জাপানিজ মেয়ে হিসেবে স্বর্ণ জিতেছেন তিনি।  গেমসের একাদশ দিনে কোকুগিকান অ্যারেনায় মেয়েদের বক্সিংয়ের ফেদারওয়েট ইভেন্টের ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণিতে ইতিহাস গড়েন ইরি। 


২০ বছর বয়সি এই বক্সার ৫-০ ব্যবধানে হারান ফিলিপাইনের নেস্তি পেতেসিওকে। এই ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের ক্যারিস আর্টিংসটল ও ইতালির ইরমা তেস্তা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.