জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিক চ্যাম্পিয়ন আথিং - The News Lion

জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিক চ্যাম্পিয়ন আথিং

 


দি নিউজ লায়নঃ  জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিক চ্যাম্পিয়ন বনে গেলেন আথিং মু। মঙ্গলবার টোকিও স্টেডিয়ামে মেয়েদের ৮০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সি অ্যাথলেট। ১ মিনিট ৫৫.২১ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি, যা চলতি বছরে দ্রুততম টাইমিং। এই ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন গ্রেট ব্রিটেনের কেলি হজকিনসন এবং ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের রাইভিন রজার্স।  হজকিনসনও ৮০০ মিটারে গড়েছেন জাতীয় রেকর্ড। তিনি দৌড় শেষ করেন ১ মিনিট ৫৫.৮৮ সেকেন্ডে। 


ব্রিটেনের নারী দৌড়বিদদের মধ্যে এটাই সেরা টাইমিং। কিন্তু স্বর্ণ জয়ের জন্য এটাও যথেষ্ট হলো না হজকিনসনের। তার সমবয়সি আথিং পড়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। তৃতীয় হওয়া রজার্স ফিনিশিং লাইন স্পর্শ করেছেন ১ মিনিট ৫৬.৮১ সেকেন্ডে।  যুক্তরাষ্ট্রে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ট্রায়ালে জিতে ফেবারিট হিসেবেই প্রতিযোগিতায় নামেন আথিং। মাত্র ১৬ বছর বয়সে তিনি ভাঙেন আমেরিকান ইনডোর ৬০০ মিটারের রেকর্ড। তখন থেকেই ৪০০-৮০০ মিটারের মধ্যে একের পর এক রেকর্ড ভাঙেন আথিং। চলতি মৌসুমেই তিনি দখলে নিয়েছেন ছয় সতীর্থের রেকর্ড- ইনডোর ও আউটডোরে ৬০০, ৮০০ এবং ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.