মেডিক্যালে রোগীর আত্মীয়দের মাদক মেশানো চা খাইয়ে বেহুঁশ করে সর্বস্ব নিয়ে চম্পট দিল দুস্কৃতি - The News Lion

মেডিক্যালে রোগীর আত্মীয়দের মাদক মেশানো চা খাইয়ে বেহুঁশ করে সর্বস্ব নিয়ে চম্পট দিল দুস্কৃতি

 


দি নিউজ লায়নঃ  রোগীর আত্মীয়দের মাদক মেশানো চা খাইয়ে তাঁদের সর্বস্ব নিয়ে চম্পট দিল এক দুস্কৃতি । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে । আজ বেলার দিকে হাসপাতালের আউটডোরের কাছে বেহুঁশ অবস্থায় এক মহিলা সহ ছ’জনকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের । পরে তাঁদের হাসপাতালে ভভর্তি করে প্রাথমিক চিকিৎসা করানো হয় । এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক ব্যাক্তিকে হাসপাতাল চত্বর থেকে আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ । রোগীর আত্মীয়দের রাত্রিবাসের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ চত্বরে পর্যাপ্ত শেড না থাকায় হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন বহু রোগীর পরিবার ।


 জানা গেছে রবিবার রাতে এক চা ওয়ালার কাছে চা খান ছ’জন ব্যাক্তি । এরপরই তাঁরা বেহুঁশ হয়ে পড়েন । এই ছ’জন অচৈতন্য হয়ে পড়লে তাঁদের সঙ্গে থাকা টাকা পয়সা , মোবাইল নিয়ে চম্পট দেয় দুস্কৃতি । সোমবার বেলার দিকেও আউটডোরের একপাশে ওই ছ’জনকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাঁদের হাসপাতালে ভর্তি করে । পরে ওই ছ’জন সুস্থ হলে তাঁদের ছেড়ে দেওয়া হয় । রোগীর আত্মীয়দের অসচেতনতার কারনেই এই ঘটনা ঘটেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের । 


বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান বলেন, “ হাসপাতালের নিরাপত্তার গাফিলাতি নেই । মানুষের সচেতনতা বৃদ্ধি হলেই একমাত্র এই ধরনের ঘটনা আটকানো সম্ভব” । সচেতনতা বৃদ্ধিতে হাসপাতাল চত্বরে অপরিচিত ব্যাক্তির কাছ থেকে কোনো সামগ্রী না খাওয়ার পরামর্শ দিয়ে মাইকিং করা হচ্ছে । পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.