বিশ্ব আদিবাসী দিবসে কলকাতা থেকে বাঁকুড়ায় ছুটে এলেন সায়ন্তিকা
দি নিউজ লায়নঃ সোমবার, আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করতে কলকাতা থেকে বাঁকুড়ায় ছুটে এসেছেন সায়ন্তিকা ব্যানার্জি।শুধু তাই নয়, সায়ন্তিকা এদিন শুশুনিয়া পাহাড় কোলে শময়িতা মঠের দত্তক নেওয়া আদিবাসী গ্রাম শিউলিবনায় ধামসা মাদলের তালে আদিবাসী রমনীদের সঙ্গে নাচে পাও মেলালেন।
তারপর তাদের সাথে আদিবাসী সংস্কৃতির খুঁটিনাটি বিষয় গুলি জানার চেষ্টা করলেন। আদর করে কোলে তুলে নিলেন শিশুদের।এই অনুষ্ঠানে সায়ন্তিকা ছাড়াও উপস্থিত ছিলেন, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি সহদেব বাউরি, বিডিও শিশুপতী প্রামানিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বঙ্কিম মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post a Comment