সুফল বাংলা স্টল এর উদ্বোধন করলেন বিপ্লব মিত্র - The News Lion

সুফল বাংলা স্টল এর উদ্বোধন করলেন বিপ্লব মিত্র

 


দি নিউজ লায়নঃ   কৃষি বিপপন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার মেদিনীপুর শহরে চালু হলো সুফল বাংলা স্টল।  এদিন রাজ্যের কৃষিজ বিপপন দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া , রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো , জেলা শাসক রশ্মি কোমল , পুলিশ সুপার দীনেশ কুমার।  এই স্টলে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন ও শীতকালীন সব্জি , টাটকা ফল , চাল , ডাল , দুধ , পনীর , মাংস , ডিম , মশলা , মধু , ঘি , সর্ষের তেল , মশলা , আচার পাওয়া যাবে। 


সুফল বাংলা স্টল এর আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের কৃষি বিপনন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন সুফল বাংলা স্টল প্রতিদিন চালু থাকবে ।এই স্টলে এই এলাকার মানুষেরা প্রতিটি জিনিস সুলভ মূল্যে ক্রয় করতে পারবে ।এর ফলে বিশেষভাবে মেদিনীপুর শহরের বাসিন্দারা উপকৃত হবেন। তিনি আরো বলেন যে রাজ্যের কৃষি বিপনন দপ্তর এর উদ্যোগে মেদিনীপুর শহরবাসীর জন্য মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে সুফল বাংলা স্টল চালু করা হলো।


 আগামী দিনেও রাজ্যের বিভিন্ন এলাকায় সুফল বাংলা স্টল চালু করা হবে বলে তিনি জানান। কৃষি বিপণন  দফতরএর উদ্যোগে মেদিনীপুর শহরে সুফল বাংলা স্টল চালু করায় কৃষি বিপনন দপ্তর কে ধন্যবাদ জানান রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। তিনি আরো বলেন যে রাজ্য সরকারের কৃষি বিপনন দপ্তর এর উদ্যোগে মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার জন্য এই সুফল বাংলা স্টল চালু করা হয়েছে।এর ফলে সাধারণ মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.