নকল সিগারেট সহ গ্রেফতার ২ - The News Lion

নকল সিগারেট সহ গ্রেফতার ২

 


দি নিউজ লায়নঃ নকল সিগারেট সহ গ্রেফতার ২। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই ধৃতের নাম হল সন্দীপ শ্রীবাস্তব ও ভোলা মাহাতো। সন্দীপ শিলিগুড়ির গঙ্গানগর এবং ভোলা শিলিগুড়ি সন্তোষী নগর এলাকার বাসিন্দা। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 


পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জংশন এলাকা থেকে নকল সিগারেট সহ ধৃত ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বিহার থেকে প্রচুর পরিমাণে নকল সিগারেট নিয়ে শিলিগুড়িতে পৌঁছায় এই দুইজন এরপর ওই সিগারেট শিলিগুড়ি লেকটাউন এলাকায় পৌঁছানোর উদ্দেশ্য ছিল তাদের। হস্তান্তর করার আগেই শিলিগুড়ি জংশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নকল সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ । ধৃত ওই দুইজনকে তল্লাশি চালিয়ে দশ কার্টুনে প্রায় এক লক্ষ কুড়ি হাজার সিগারেট উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.