ফের বায়ার্ন-বার্সেলোনা একই গ্রুপে - The News Lion

ফের বায়ার্ন-বার্সেলোনা একই গ্রুপে

 


দি নিউজ লায়নঃ ৮-২! সংখ্যাটা ভোলার আগেই আবারো চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে এবারও পাচ্ছে গতবারের ইন্টার মিলান ও শাখতার দোনেস্ককে।এবারও সেই দুঃস্বপ্নের সামনেই পড়ল বার্সা। নতুন আসরে বায়ার্ন মিউনিখের গ্রুপেই পড়েছে বার্সেলোনা।

গতকাল বৃহস্পতিবার ইস্তাম্বুলে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্র ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয় বর্ষসেরা খেলোয়াড় ও কোচদের নাম।  অন্যদিকে, গতবারের সেমিফাইনালের দুই প্রতিপক্ষ পিএসজি ও ম্যানচেস্টার সিটি এবারও একই গ্রুপে পড়েছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গ্রুপে পড়েছে গতবারের দুই প্রতিপক্ষ ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক।  বর্তমান চ্যাম্পিয়ন চেলসি গ্রুপে পড়েছে জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামোকে। স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে আছে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক তিন চ্যাম্পিয়ন লিভারপুল, এসি মিলান ও পোর্তো। এই গ্রুপই সবচেয়ে কঠিন। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম রাউন্ডের খেলা।  এক নজরে গ্রুপ পর্ব  


‘এ’ গ্রুপ : ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ।  

‘বি’ গ্রুপ : অ্যাথলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান। 

 ‘সি’ গ্রুপ : স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস।   

‘ডি’ গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ তিরাসপুল।   

‘ই’ গ্রুপ : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ।  

‘এফ’ গ্রুপ : ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ।  

‘জি’ গ্রুপ : লিল, সেভিয়া, সালসবুর্ক, ভলফসবুর্ক। 

 ‘এইচ’ গ্রুপ : চেলসি, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, মালামো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.