হাইড্রেনের জলে ভেসে গেল ২ বছরের শিশু
দি নিউজ লায়নঃ হুগলির তারকেশ্বরে মামার বাড়িতে গিয়ে হাইড্রেনের জলে ভেসে গেল ২ বছরের শিশু। এক সপ্তাহ আগে বিহারে বন্যার জেরে মা-য়ের সঙ্গে তারকেশ্বরের মামার বাড়িতে এসেছিল সে। এদিন সকালে খেলতে খেলতেই ড্রেনে পড়ে যায় ওই শিশুটি। কয়েক ঘণ্টা বাদে দেহ উদ্ধার করলেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে জলে তলায় চলে গিয়েছিল তারকেশ্বর শহরের ১৪ ওয়ার্ড। যদিও এখন একটু জল নেমেছে। তবুও হাইড্রেনটি এখনও জলে পরিপূ্র্ণ । ওই ড্রেন দিয়ে গিয়ে পড়ছে স্থানীয় একটি খালে। এদিন শিশুটি ড্রেনে পরেগেলে পরিবারের কারও নজরে পড়েনি। ঘণ্টা খানেক বাদে এক কিমি দূরে খালে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Post a Comment