ভারতকে রুপো এনে দিলেন দাহিয়া - The News Lion

ভারতকে রুপো এনে দিলেন দাহিয়া

 


দি নিউজ লায়নঃ  টোকিও অলিম্পিক থেকে ভারতকে রুপো এনে দিলেন রবি দাহিয়া। বৃহস্পতিবার কুস্তির ফাইনালে ৫৭ কেজি বিভাগে রুশ প্রতিপক্ষ জভুর উগুয়েভের কাছে ৭-৪ হেরেই রবিকে রুপোতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। যদিও রবিকুমারের লড়াইকে কুর্নিশ করেছে দেশের ক্রীড়া মহল। চলতি অলিম্পিকে দেশের হয়ে দ্বিতীয় রুপো আনা হরিয়ানার কুস্তিগীরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।  


  ভারতের সুশীল কুমারের পর অলিম্পিক্স ফাইনালে এই প্রথম ফের কোনও ভারতীয় হিসেবে খেললেন রবি। যা নিঃসন্দেহে কৃতিত্বের। অন্যদিকে অভিনব বিন্দ্রার কৃতিত্বও অক্ষত থাকল। ব্যক্তিগত বিভাগে অলিম্প্রিক্সে সোনা জয়ের কৃতিত্ব রইল শুধু তাঁর একারই। এদিন রবি সোনা জিততে পারলে তিনি বিন্দ্রার পাশেই বসতেন। 

গতকালই কুস্তিতে ভারতের পদক নিশ্চিত করেছিলেন রবি। তাঁর প্যাঁচে কুপোকাত হয়েছিলেন ধারে ও ভারে এগিয়ে থাকা কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভ। এরপরেই রবির সোনা জয় নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দেশবাসী। মীরাবাই চানু, পিভি সিন্ধু, লভলিনা বরগোহাঁইয়ের পর ব্যক্তিগত দক্ষতায় ভারতকে এবার পদক এনে দিলেন রবিও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.