ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক - The News Lion

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক

 


দি নিউজ লায়নঃ  ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি এক যুবক। ঘটনাটি শীতলকুচি ব্লকের হাসপাতাল পাড়া এলাকার। শিশুর  মায়ের অভিযোগ- বাড়ি কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশি যুবক  তাঁর মেয়েকে ধর্ষণ করে। মেয়েকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । ঘটনাটি জানাজানি হতেই প্রতিবেশিরা অভিযুক্ত যুবককে আটকে শীতলকুচি থানায় খবর দেয় ।  


ঘটনাস্থলে পৌছায় পুলিশ। গ্রেফতার করে যুবককে। এদিন নাবালিকার মা লাভলি বিবি প্রতিবেশি যুবকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তিনি বলেন, গতকাল দুপুর এক টা নাগাদ বাড়িতে কেও না থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে তার মেয়কে করে ধর্ষন করে । পড়ে বাড়ি ফিরে মেয়র কাছে গোটা ঘটনা শুনতে পান তারা। অভিযুক্ত যুবকের নাম আনারুল মিয়াঁ(২১)।  বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.