বরানগরে বোমা ফেটে আহত তিন
দি নিউজ লায়নঃ বরানগরের কুটি ঘাটে পুরনো বাড়ি পরিষ্কার করতে গিয়ে জঞ্জালের ভেতর পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়ে আজ আহত হলেন 3 শ্রমিক।
প্রসঙ্গত বরানগর কুটি ঘাটের ওই বাড়িতে আগে ছিল বরানগর ফাঁড়ি। সেই পরিত্যক্ত থানার জঞ্জালের মধ্যে রাখা ছিল বোমা। আজ শ্রমিকরা সেখানে পুরনো বাড়ি ভেঙে পরিষ্কার করতে যাওয়ার সময় হঠাৎই একটি বোমা বিস্ফোরণ হয়ে যায়। জখম অবস্থায় তিনজনকে সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বরানগর থানার পুলিশ। ওই পুরনো ধ্বংসস্তূপের মধ্যে কিভাবে বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment