নন্দীগ্রামের ভাজপায় ভাঙন - The News Lion

নন্দীগ্রামের ভাজপায় ভাঙন

 


দি নিউজ লায়নঃ  দিন  কয়েক আগে প্রায় পাঁচ শতাধিক  ভাজপা সমর্থক ও কর্মী তৃণমূলে যোগ দিয়েছিল। সোমবার সকালে ফের নন্দীগ্রামে দুই ব্লকের  বয়াল ১ অঞ্চলের শতাধিক  ভাজপা কর্মী তৃণমূলে যোগ দিল। এদের মধ্যে বয়াল বুথ সভাপতি,বুথের এজেন্ট থেকে শুরু করে আই টি  সেল সহ  আরো বহু নেতৃত্ব যারা ২১ নির্বাচনে  বিরোধী দল নেতার হয়ে  লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন।এদিনের যোগ দান প্রসঙ্গে নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল সভাপতি  মহাদেব বাগ বলেন, নন্দীগ্রামের মানুষ উন্নয়নের সাথে যোগ দিতে লাইন পড়েছে।


 তাই   দফায় দফায়  যোগদান করছেন মানুষ। বাংলার উন্নয়নে এগিয়ে আসছেন । এই যোগদান শিবির বিগত দিনেও হয়েছে আগামীদিনের চলবে। বলেই দাবি তৃণমুক সভাপতির। জেলা তৃণমূলের দাবি বিধানসভা ভোটের পর থেকে যেভাবে নন্দীগ্রামে ভাজপায় ভাঙ্গন ধরেছে তাতে আগামী দিনে নন্দীগ্রাম এলাকায় বিজেপির পতাকা টাঙানোর লোক পাওয়া যাবে না। যে বয়ালে এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপি কর্মী সমর্থক রা সেখানে বিধানসভা ভোটের সময় ভোট লুট করেছিল শুভেন্দু অধিকারীর গুন্ডাবাহিনী সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি তার প্রতিবাদে এই যোগদান।


 দলত্যাগী বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যেভাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতী বাহিনী নন্দীগ্রামে ঢুকছে এবং সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে তার প্রতিবাদে তারা তৃণমূলে যোগ দিলেন পুরনো কর্মীদের কোন জায়গা দেওয়া হচ্ছেনা শীর্ষ নেতৃত্বকে বারবার জানিও কোন কাজ হয়নি তাই বাধ্য হয়েই তারা তৃণমূলে যোগ দিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.