বাবার শেষকৃত্যের পরেরদিন মা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল
দি নিউজ লায়নঃ বাবার শেষকৃত্যের পরেরদিন ঝুলন্ত দেহ উদ্ধার হল মা এবং মেয়ের ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীতে। নিহতদের নাম দীপা দাস (53) এবং তার মেয়ে স্বাগতা দাস (27)। ঘটনা টি নদিয়া কল্যাণী থানার বুদ্ধ পার্ক এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 7 তারিখ করোনা আক্রান্ত হন দীপা তার স্বামী এবং তার মেয়ে স্বাগতা। প্রথমে বাড়িতেই এই তিনজনের চিকিৎসা চলছিল কিন্তু কয়েকদিন আগে দীপার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখানেই 15 আগস্ট মৃত্যু হয় তার এদিন গৃহকর্তার শেষকৃত্য সম্পন্ন হয় তারপরই বাড়ি থেকে মা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কি কারণে তারা আত্মহত্যা করলেন তা এখনো স্পষ্ট নয় পুলিশ সূত্রে খবর দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে রিপোর্টে বোঝা যাবে সেটি আত্মহত্যা না এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আপনজনের মৃত্যু মেনে নিতে পারেননি তারা সেই কারণেই খুব সম্ভবত আত্মঘাতী হয় তারা। আর্থিক অসচ্ছলতা ও কারণ হতে পারে এই সমস্ত দিকে পুলিশ আপাতত খতিয়ে দেখছে।

Post a Comment