তৃণমূলের সাংগঠনিক রদবদল হাওড়া গ্রামীণ জেলায়
দি নিউজ লায়নঃ নির্বাচনের পরেই তৃণমূলে এক পদ এক নীতি কার্যকর করার পরিকল্পনা করা হয়েছিল। আর সোমবার সেই পরিকল্পনায় সিলমোহর পড়ল। এদিন রাজ্যের একাধিক জেলার পাশাপাশি হাওড়া জেলার সাংগঠনিক পদে রদবদল করা হল। তৃণমূলের দলীয় সূত্রে খবর নতুন তালিকায় জেলায় দলের চেয়ারম্যান হচ্ছেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। আগে পদে ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল।
জেলায় দলের নতুন সভাপতি হচ্ছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। আগে এই পদে ছিলেন রাজ্যের বর্তমান জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। জেলায় তৃণমূল যুব সভাপতি হচ্ছেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল যুব সভাপতি দেবাশীষ ব্যানাজী। আগে এই পদে ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। জেলার দলের মহিলা সভানেত্রী হচ্ছেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল এবং আইএনটিটিইউসি র সভাপতি হচ্ছেন অরূপেশ ভট্টাচার্য।

Post a Comment