রাজ্যের স্কুল খোলা নিয়ে বড়সড় ইঙ্গিত মমতার - The News Lion

রাজ্যের স্কুল খোলা নিয়ে বড়সড় ইঙ্গিত মমতার

 


দি নিউজ লায়নঃ  বাংলাতে কবে স্কুল খুলবে তা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই আঘাত হানতে পারে করোনার তৃতীয় ওয়েভ। এখন থেকে সচেতন না হলে আগামিদিনে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা চিকিৎসক থেকে শুরু করে গবেষকদের। এই অবস্থায় কীভাবে থার্ড ওয়েভকে ঠেকানো যায় তা নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের  বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই উঠে আসে স্কুল খোলার বিষয়টিও।   


পরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুজোর ছুটির পর আমরা চেষ্টা করব একদিন ছাড়া একদিন স্কুলগুলো খোলার।" করোনা পরিস্থিতি যদি সেই সময় ঠিক থাকে তাহলে স্কুল খোলা হবে। কিন্তু কোন ক্লাস থেকে কোন ক্লাসের পড়ুয়াদের স্কুলে ডাকা হবে সেই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।এমনকি কলেজ কিংবা বিশ্ব বিদ্যালয়গুলিতেও খোলার বিষয়ে কিছু জানানো হয়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.