২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড - The News Lion

২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

 


দি নিউজ লায়নঃ  ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে কিউইরা।  সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য লড়াই করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সফরে সূচি আজ বুধবার সংবাদ বিবৃতিতে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ২৪ আগস্ট ঢাকায় পা রাখার পর কোয়ারেন্টিন পর্ব ও প্রস্তুতি শেষে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ম্যাচটি হবে বিকেএসপিতে। 


এরপর সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর।  সিরিজের পরের ম্যাচ গুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। ম্যাচ শুরুর সময় এখনো ঠিক হয়নি।  মহামারীকালের এই সিরিজও আয়েজন হবে জৈব-সুরক্ষা বলয়ে। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ওই সিরিজই বাংলাদেশের শেষ সিরিজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.