কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ খোদ ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ এক্সিস ব্যাঙ্কের কল্যাণী শাখার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাঙ্কের এই শাখার বেশকিছু কর্মীর মদত আছে বলেও অভিযোগ জানিয়েছেন প্রতারিতরা। কল্যাণী ব্লকের সরাটি উত্তরপাড়ার বাসিন্দা এই ব্যাঙ্ককর্মী সুমন তরফদার নামেই মূল অভিযোগ। অভিযোগ, সে বিভিন্ন পেশার মানুষকে এক্সিস ব্যাঙ্কের পাশবই করিয়ে দিয়েছিলো।
তাঁদের কাছ থেকে সে দফায় দফায় কয়েক হাজার-হাজার, লাখ-লাখ টাকা নিয়ে ডবল করে দেওয়ার আশ্বাস দেয়। কাউকে কাউকে ক্রেডিটকার্ড করে দিয়েছিলো। এমনকি লোন পাইয়ে দেওয়ার নামেও টাকা আদায় করতো। সুমন ছিলো সকলেরই পরিচিত। স্বভাবতই তাকে বিশ্বাস করে সবাই টাকা দিতেন তার হাতে।
কিন্তু ওইসব মানুষের টনক নড়ে যখন তাঁরা ব্যাঙ্কে এসে পাশবই আপডেট করতে আসেন। দেখা যায় কারো নামে লোন চলছে, কিস্তির টাকা বাকি। কারো ক্রেডিটকার্ডে কয়েক হাজার টাকা বাকি। প্রথম প্রথম দুয়েকজন এই অভিযোগ নিয়ে কল্যাণীর ওই ব্যাঙ্কের শাখায় আসেন। ক্রমে যতো দিন যাচ্ছে প্রতারিত মানুষের সংখ্যা বাড়ছে। বাড়ছে টাকার অঙ্কও।
ব্যাঙ্কে পৌঁছেছে কল্যাণী থানার পুলিশ। স্বপরিবারে ফেরার অভিযুক্ত সুমন তরফদার। বুধবার প্রতারিতরা ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ।

Post a Comment