পরী মণি রিমান্ড শুনানি শুরু - The News Lion

পরী মণি রিমান্ড শুনানি শুরু

 


দি নিউজ লায়নঃ   আজ অভিনেত্রী পরী মণির জামিন ও রিমান্ড শুনানির জন্য এজলাসে হাজির করা হয়েছে।   ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুনানি শুরু হয়। এ সময় পরী মণির পাশে পুলিশকে কঠোর নিরাপত্তা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  


পরী মণিকে দেখতে আদালতের এজলাসে ভিড় জমায় উৎসুক জনতা। এ সময় বিচারক বলেন, ‘যাঁরা পরী মণিকে দেখতে এসেছেন, দেখা শেষ হলে এজলাস ছেড়ে চলে যান।’  এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পরী মণিকে হাজির করা হয়। এর আগে গতকাল পরী মণিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  পরী মণির আইনজীবী মজিবুর রহমান জানিয়েছিলেন, আজ পরী মণির জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.